শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:১৭ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরে রাতের অন্ধকারে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক,ভয়ে মুখ খোলেন না কেউ !

logoআশিকুর রহমান,গাজীপুর থেকেরবিবার, ২৭ জুন ২০২১, দুপুর ১০:৩১ সময় 0528
গাজীপুরে রাতের অন্ধকারে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক,ভয়ে মুখ খোলেন না কেউ !

গাজীপুরে রাতের অন্ধকারে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক,ভয়ে মুখ খোলেন না কেউ !

আশিকুর রহমান,গাজীপুর থেকে:

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডে কোটি টাকা ব্যয়ে নবনির্মিত রাস্তা খুঁড়ে রাতের আধারে ২৭টি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মোটা অংকে অর্থ  হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত বুধবার রাতে দিঘীর চালা,বারবৈকা এলাকায় ৩০ফুট প্রশস্ত আরসিসি ডালাইকৃত রাস্তা খুড়ে এ অবৈধ সংযোগ প্রদান করা হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা।স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়,ওরা অনেক ক্ষমতাধর এবং সংখ্যায় অনেক বেশি । তাদের বিরুদ্ধে কথা বললেই বিপদ । ইতিপূর্বে রাতের আধাঁরে অসংখ্য অবৈধ গ্যাসের সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা । নাম প্রকাশ না করার শর্তে তিতাস গ্যাসের কয়েকজন বৈধ গ্রাহক বলেন,অবৈধ গ্যাস লাইন সংযোগের কারণে আমরা নিয়মিত গ্যাস পাচ্ছি না ।গ্যাসের অভাবে মাঝে মাঝে চুলায় আগুন জ্বালানো যায় না । 

তথ্য পেয়ে সরেজমিনে দেখা যায়,কোটি কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তাটির তলদেশ ফাঁকা হওয়ার কারণে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে । অসাধু চক্রটি  গ্যাস সংযোগের জন্য রাস্তার তলদেশ খুঁড়ে প্রায় ৪ মিটার সুরঙ্গ তৈরির মাধ্যমে অনুমোদন বিহীন ২৭টি বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করেছে। 

এদিকে উপরোক্ত অবৈধ গ্যাস সংযোগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে,শাহাদাৎ ফরাজী( ডিজিএম) তিতাস গ্যাস আঞ্চলিক অফিস,গাজীপুর বলেন,আমি নতুন জয়েন করেছি,ম্যানেজার নিপেন্দ্রনাথ বিশ্বাস এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন। তাৎক্ষনিকভাবে ম্যানেজার দায়িত্ব দেন এনফোর্সমেন্ট অফিসারকে,ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান,সদ্য আরসিসি ঢালাইকৃত রাস্তার তলদেশে সুরঙ্গ করে কৌশলে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে ।এনফোর্সমেন্ট অফিসার জানান,গত মাসে অত্র এলাকায় অভিযান পরিচালনা করে সমস্ত অবৈধ সংযোগ কেটে দিয়েছিলাম । এবার অভিযানে ভিন্নতা আনতে হবে এবং সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে । ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি দেখে অতি উৎসাহী হয়ে আসাদ নামের এক ব্যক্তি গণমাধ্যমে এ ব্যাপারে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়,আসাদ নামের ওই ব্যক্তি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসার একান্ত সচিব। এ ব্যাপারে জানতে কাউন্সিলরের কার্যালয়ে একাধিকবার গিয়েও তার দেখা মেলেনি।এছাড়া বেশ কয়েকবার কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসাকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায় ।

এভাবে অবৈধ সংযোগের মাধ্যমে একটা অসাধু সংঘবদ্ধ চক্র রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন করছে আর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার । 

বিষয়- অপরাধ, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর